জুলাই বিপ্লবের মত নারীদের নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে: আলী আসগর লবি

খুলনার ফুলতলা উপজেলা মহিলাদলের কর্মীসভা (৭ সেপ্টেম্বর) রবিবার বিকেল সাড়ে ৪টায় ফুলতলা উপজেলা বিএনপির নির্বাচনী কার্যালযয়ে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মহিলাদলের সভাপতি তছলিমা খাতুন ছন্দা, বিশেষ অতিথি উপজেলা বিএনপির আহবায়ক শেখ আবুল বাশার, জেলা মহিলাদের সাধারন সম্পাদক এ্যাডঃ সেতারা বেগম।
ফুলতলা উপজেলা মহিলাদলের সভাপতি মিতা পারভীনের সভাপতিত্বে ও ফুলতলা উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক ইয়াসমিন ভূইয়া এবং উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক মুর্শিদা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শীর্ষ পর্যায়ের মহিলাদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, ১৭ বছরের আন্দোলন সংগ্রামে নারীরা শুধু সাহস যোগায় নাই, তারা জুলাই বিপ্লবে রাজপথে থেকে লড়াই করেছে, নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে। আগামী নির্বাচনে নারীদের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে।
ভোরের আকাশ/জাআ