শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক হুইপ-এমপিসহ আ.লীগ নেতার জামিন না মঞ্জুর

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সাবেক হুইপ-এমপিসহ আ.লীগ নেতার জামিন না মঞ্জুর
সাবেক হুইপ-এমপিসহ আ.লীগ নেতার জামিন না মঞ্জুর

গাইবান্ধা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি, একই আসনের সাবেক এমপি শাহ্ সারোয়ার কবির ও পৌর আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক খান জামিন না মঞ্জুরমো. সাঈদ হাসান জসিমের জামিন না মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৯ জুলাই) বিকেলে উভয় পক্ষের বক্তব্য শুনে তাদের জামিন না মঞ্জুর করেন গাইবান্ধা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. জাহাঙ্গীর আলম।

এর আগে বিকাল ৩টার দিকে জেলা কারাগার থেকে তাদের আদালতে হাজির করা হয়।  পরে আদালত আসামী পক্ষের জামিনের আবেদনের শুনানি গ্রহণ করেন।  এ সময় পুলিশ জামিনের বিরোধিতা করে।  পরে উভয় পক্ষের বক্তব্য শুনে তাদের জামিন না মঞ্জুর করেন বিচারক।

আদালত সূত্র জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গাইবান্ধা জেলা সদস্য সচিব বায়োজিদ বোস্তাবি জীমকে অপহরণ ও হত্যা চেষ্টার অভিযোগে ২০২৫ সালের ২২ মে গাইবান্ধা-২ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও হুইপ মাহাবুব আরা বেগম গিনি, একই আসনের সাবেক এমপি শাহ্ সারোয়ার কবিরসহ ৮৫ জনের নাম উল্লেখসহ এতে আরও ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাত আসামী করে জীম নিজেই বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন।  ওই মামলায় জসিমকে সন্দেহ ভাজন হিসাবে গ্রেফতার করে পুলিশ।

আসামী পক্ষের আইনজীবী এ্যাড. পিষুজ কান্তি পাল বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের দায়ের করা মামলায় শুনানির দিন ধার্য্য ছিল আজ।  আমরা জামিনের আবেদন দিয়েছিলাম বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, সাবেক এমপি শাহ সারোয়ার কবীর পূর্ব থেকেই ডিভিশনের আসামী ছিলেন।  কিন্তু তাকে কারাগারে সে ভাবে না রেখে একটি নির্জন সেলে বন্দি রাখা হয়েছিলো।  এ ব্যাপারে আদালতে আবেদন করা হলে কারা বিধি মোতাবেক প্রাপ্য সম্মান, সুযোগ-সুবিধা যাতে নিশ্চিত করা হয় কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।

ভোরের আকাশ/জাআ

জামিন না মঞ্জুরজামিনআ.লীগ নেতা

শেয়ার করুন: