যমুনা সেতুতে একদিনে ২ কোটি ৮৪ লাখ টাকার টোল আদায়

ঈদের দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে ঘরমুখো মানুষের চাপ৷ ফলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তবে, এ মহাসড়কে স্বাভাবিক গতিতেই চলাচল করছে ছোট-বড় সবধরনের যানবাহন। বেড়েছে যানবাহনের চাপ।তবে কোন যানজট নেই।
এদিকে গত ২৪ ঘণ্টায় মহাসড়কের উত্তরবঙ্গসহ প্রায় ২৬ টি জেলার প্রবেশদ্বার যমুনা সেতু দিয়ে মোট ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে।
মঙ্গলবার (১৭মার্চ) দুপুরে টাঙ্গাইলের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, গত রোরবার (১৫ মার্চ) রাত ১২টা থেকে সোমবার (১৬ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৫৮টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে যমুনা সেতু পূর্ব প্রান্তে উত্তরবঙ্গগামী লেনে ২০ হাজার ৭৫টি যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় ১ কোটি ৪২ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। অপরদিকে সেতু পশ্চিম প্রান্ত ঢাকাগামী লেনে ১৫ হাজার ৫৮৩টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয় ১ কোটি ৪১ লাখ ৬৫ হাজার ২০০ টাকা।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, যানজট নিরসনে যমুনা সেতু পূর্ব ও পশ্চিম উভয় অংশে আলাদা মোটরসাইকেলের লেনসহ ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপন স্থাপন করা হয়েছে। যানবাহনের চাপ বৃদ্ধি পেলেও স্বাভাবিক গতিতেই যানবাহন পারাপার হচ্ছে। সেতুর উপর কোন দুর্ঘটনা ঘটলে সেই জন্য দুইটি রেকারের ব্যবস্থা রাখা হয়েছে। এ ছাড়াও যানজট নিরসনের আইনশৃঙ্খলা বাহিনী সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
ভোরের আকাশ/ র.ই