শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সড়কে শৃঙ্খলা ও বাস ভাড়া কমানোর দাবী যাত্রী কল্যাণ সমিতির

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ : ১৬ মে ২০২৫, ১০:৫৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সড়কে শৃঙ্খলা ও বাস ভাড়া কমানোর দাবী যাত্রী কল্যাণ সমিতির
সড়কে শৃঙ্খলা ও বাস ভাড়া কমানোর দাবী যাত্রী কল্যাণ সমিতির

পিরোজপুর শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ, দুর্ঘটনা কমানো এবং সরকার নির্ধারিত বাস ভাড়া কার্যকরের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পিরোজপুর যাত্রী কল্যাণ সমিতি।

শুক্রবার (১৬ই মে) সকাল ১০টা ৩০ মিনিটে পিরোজপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে পিরোজপুর যাত্রী কল্যাণ সমিতি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন সমিতির আহ্বায়ক মোঃ মাইনুল আহসান মুন্না। তিনি বলেন, পিরোজপুর থেকে ঢাকাগামী পরিবহনের বাসগুলো প্রতি যাত্রীর কাছ থেকে যৌক্তিক ভাড়ার চেয়ে অতিরিক্ত ১০০-১৫০ টাকা আদায় করছে।

এছাড়া পিরোজপুর শহরে ব্যাটারিচালিত অটোরিকশাসহ অন্যান্য যানবাহনের ভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষকে মারাত্মক ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতি নিয়ত ঘটছে দূর্ঘটনা। তাই এ যানবাহনগুলো শৃঙ্খলার মধ্যে রাখা প্রয়োাজন বলে জানান তিনি। 
সকল রুটে চলাচলরত বাসে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করা এবং যাত্রীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার লক্ষ্যে বাসের চালক ও হেলপারদের প্রশিক্ষণের প্রয়োজন বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

সমিতির এ দাবিগুলো বাস্তবায়নের জন্য পিরোজপুরের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপি আকারে দেয়া হবে বলে জানান আহবায়ক। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা মোঃ ফিরোজ খান, নারী নেত্রী খালেদা আক্তার হেনা, সমিতির সদস্য সচিব হাছিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সাংবাদিক খালিদ আবু, জাহাঙ্গির হোসেন মিঠু, মো: নাসির উদ্দিন ও লাইজু আক্তার এবং যুগ্ম সদস্য সচিব তানিয়া রহমান ও নাইম উদ্দিন আকন প্রমুখ।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: