শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গোয়াইনঘাটে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

‎গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

‎শীতের রুক্ষতা ও তীব্রতা শেষে প্রকৃতিতে এখন বসন্তের হাতছানি। ভোরের সূর্যের উঁকিতে মৃদুমন্দ হাওয়ায় বর্ণাঢ্য আয়োজনে অভিভাবক, কোমলমতি শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে আনন্দ মুখর পরিবেশে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 বৃহস্পতিবার (‎৫ ফেব্রয়ারী) সকাল সাড়ে দশটায় দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। ‎সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামে ২০০৩ সাল থেকে প্রতিষ্ঠিত হওয়া বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষাঙ্গনে অনস্বীকার্য অবদান রেখে চলেছে। 

মানসম্মত শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে পাঠদান ও মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর। রাষ্ট্রীয় বিভিন্ন দিবস পালন, খেলাধুলা,আধুনিক শিক্ষাসহ ইসলামী মূল্যবোধে মানবিক ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের তৈরি করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন সুনাগরিক হতে পারে এটাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য।

‎প্রত্যাশা কিন্ডারগার্টেনের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজ গোলজার আহমদের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল হক।

‎এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, সাংবাদিক মতিউর রহমান (দুলাল), গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্য বদরুল ইসলাম,পরিচালনা কমিটির কোষাধক্ষ মাস্টার শফিকুর রহমান, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মুনাঈম প্রমুখ। 

এ ছাড়াও অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অভিভাবক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/ র.ই

 

পুরস্কার বিতরণখোদেজা রহিম কলি

শেয়ার করুন: