কিশোরগঞ্জ-৩ : ড. এম. ওসমান ফারুককে ফুলেল শুভেচ্ছা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী কিশোরগঞ্জ-৩ (তাড়াইল–করিমগঞ্জ) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী ও সাবেক শিক্ষামন্ত্রী ড. এম ওসমান ফারুকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় করিমগঞ্জ গুজাদিয়া তার বাসভবনে উপস্থিত ছিলেন তাড়াইল উপজেলা দুই দুবারের সাবেক উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম ভূঁইয়া শাহীন, তাড়াইল উপজেলা বিএনপির সহসভাপতি আখলাকুল ইসলাম অংকুর, তাড়াইল উপজেলা বিএনপি সাবেক সহ-সভাপতি আব্দুল হাই, সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী শরীফুল মাহমুদ ভূঁইয়া শোয়েব, উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত হোসেন বিপ্লব ও সদস্য সচিব জিয়াউর রহমান জিয়া, আব্দুল হাকিম রানা যুগ্ম সাধারণ সম্পাদক তাড়াইল উপজেলা বিএনপি, শফিকুল ইসলাম দানু সদস্য তাড়াইল উপজেলা বিএনপি, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো কাইয়ুম, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক অপু ও রাকিব সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
এছাড়াও উপস্থিত ছিলেন ডক্টর এম উসমান ফারুক, তাড়াইল সাচাইল সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নওশাদ খান, দামিহা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হুমায়ুন কবির, দিগদাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশাব উদ্দিন আসাদ, রহিছ মোল্লাসহ অনেকেই।
ভোরের আকাশ/আ.র