শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চরফ্যাশন সরকারি কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ৫:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভোলার চরফ্যাশন সরকারি কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে কলেজ ছাত্রদল।

প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৭ অক্টোবর) এ কর্মসূচি আয়োজন করা হয়।

চরফ্যাশন কলেজ ছাত্রদল নেতা শাহাদাত হোসেন সাইমুনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদি হাসান মিয়াজীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

কর্মসূচিতে শাহাদাত হোসেন সাইমুন বলেন, পরিবেশ রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ২৫ কোটি বৃক্ষরোপণের আহ্বানে সাড়া দিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন

শেরপুরের বারোমারীতে ‘ফাতেমা রাণী মা মারিয়ার’ তীর্থোৎসব

তিনি আরও বলেন, দেশ আমাদের সবার। পরিবেশ সংরক্ষণ ও প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধিতে প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। বৃক্ষরোপণকে শুধু এক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে সুযোগ পেলেই এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করা হবে, ইনশাআল্লাহ।

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: