শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কক্সবাজারে কটেজ থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ৬ জুন ২০২৫, ৮:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কক্সবাজারে কটেজ থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজারে কটেজ থেকে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

কক্সবাজার শহরের কলাতলীর হোটেল-মোটেল জোনের লাইট হাউস রিসোর্ট নামের একটি কটেজ (হোটেল) থেকে আব্দুল আলিম নামে এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক কক্সবাজারের রামু উপজেলা জোয়ারিয়ানালা এলাকার বাসিন্দা।  

বৃহস্পতিবার (৫ জুন) সন্ধ্যার সময় লাইট হাউস রিসোর্টের ২০৬নং কক্ষ থেকে ওই যুবকের  মরদেহ উদ্ধার করা হয়।  

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস খান বিষয়টি নিশ্চিত করে জানান, একটি কটেজ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

এর আগে বিকেলে নিহত যুবককে অপহরণ করা হয়েছে এমন একটি সাধারণ ডায়েরি করে পরিবার। ঠিক কয়েক ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।  

ওসি আরও জানান, নিহত যুবকের পরিবারের কাছে একটি নম্বর থেকে কল দিয়ে ৭ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে চিহ্নিত করা যায়নি। কটেজের ম্যানাজার ও কর্মচারীদের জিজ্ঞাসা করা হচ্ছে।

ভোরের আকাশ/এসএইচ

কটেজকক্সবাজারমরদেহ উদ্ধার

শেয়ার করুন: