শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জৈন্তাপুরে বিজিবির ধাওয়ায় চোরাই চা পাতা বোঝাই পিকআপ জব্দ

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশ : ১ জুলাই ২০২৫, ৭:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
জৈন্তাপুরে বিজিবির ধাওয়ায় চোরাই চা পাতা বোঝাই পিকআপ জব্দ
জৈন্তাপুরে বিজিবির ধাওয়ায় চোরাই চা পাতা বোঝাই পিকআপ জব্দ

সিলেটের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযানে একটি পিকআপ ভ্যান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পিকআপটিকে ধাওয়ার সময় এক বিজিবি সদস্য আহত হয়েছেন।

জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন সুরাইঘাট বিওপির একটি টহল দল সোমবার (১ জুলাই) বিকেল আনুমানিক ২টার দিকে সীমান্ত পিলার ১৩১০ থেকে প্রায় সাত কিলোমিটার বাংলাদেশের ভেতরে একটি ডিআই পিকআপকে চোরাচালানি মাল বহনের সন্দেহে থামার সংকেত দেয়। তবে পিকআপটি সংকেত উপেক্ষা করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে।

বিজিবির মোটরসাইকেলযোগে টহল দল পিকআপটিকে ধাওয়া করলে সেটি দরবস্ত পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন একটি কাঠের স’মিলের পাশে গিয়ে ধাক্কা খায় এবং চালক পিকআপটি ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি করে চোরাচালানকৃত চা পাতা উদ্ধার করেন।

ধাওয়ার সময় টহল দলের সদস্য সিপাহী মো. সিহাব ইসলাম রাব্বি মোটরসাইকেল থেকে পড়ে গিয়ে হাঁটুর নিচে আঘাতপ্রাপ্ত হন। তাকে তাৎক্ষণিকভাবে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

জব্দকৃত পিকআপের মালিক মো. জহিরুল ইসলাম এবং চা পাতার মালিক হিসেবে শাহজাহানের নাম পাওয়া গেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত পিকআপ ও চোরাচালানকৃত মালামাল জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সীমান্তবর্তী এলাকায় চোরাচালান রোধে বিজিবির নিয়মিত অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে জকিগঞ্জ ব্যাটালিয়ন কর্তৃপক্ষ।

ভোরের আকাশ/আজাসা

সিলেটবিজিবি

শেয়ার করুন: