শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কটিয়াদীতে চাষীর মাঝে হাইব্রিড,উফশী ধানের বীজ ও সার বিতরণ

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৫, ৩:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে বোরো ধানের উৎপাদন বৃ্দ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৮০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয় প্রাঙ্গণে বিনামূল্যে এ রাসায়নিক সার ও বীজ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার(ভূমি) লাবনী আক্তার তারানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আচমিতা ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমানসহ ব্লকে উপ-সহকারী মইনুল ইসলাম,মো. লিটন মাহমুদসহ বিভিন্ন ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ।

উপজেলা কৃষি কর্মকর্তা জানান, ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১টি পৌরসভা ও ৯ টি ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক ৭ শত ৩০ জনকে উফশী এবং ১ হাজার ৭০ জন হাইব্রিড জাতের ধান কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্যোগ নেয় উপজেলা কৃষি বিভাগ।প্রতিটি ফসলের জন্য কৃষকদেরকে ৫ কেজি উফশী জাতের ধান ও ২ কেজি বোরো হাইব্রিড জাতের ধান , ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হয়।

ভোরের আকাশ/মো.আ.

কিশোরগঞ্জচাষিসার বীজ বিতরণ

শেয়ার করুন: