শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মেঘনায় নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

মাসুদ রানা, বরিশাল ব্যুরো

প্রকাশ : ২ মে ২০২৫, ৮:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মেঘনায় নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার
মেঘনায় নিখোঁজের দুইদিন পর শিশুর মরদেহ উদ্ধার

বরিশালের হিজলায় মেঘনা নদীতে নিখোঁজের দুইদিন পর শিশু সাওদার মরদেহ উদ্ধার হয়েছে। 

বৃহস্পতিবার কোস্টগার্ডের ডুবুরি দল শিশুটির মরদেহ উদ্ধার করে। সাওদা হিজলার বাউশিয়া টেকের বাজার এলাকার মো. শামীমের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৯ এপ্রিল) হিজলা উপজেলার টেকের বাজার সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় ৫ বছর বয়সী সাওদা। বিষয়টি স্থানীয়রা হিজলা কোস্টগার্ডের স্টেশনে জানালে তাৎক্ষণিকভাবে বেলা ২টা থেকে কোস্টগার্ডের ভোলা ও হিজলার ডুবরি দল যৌথ উদ্যোগে উদ্ধার অভিযান শুরু করে।  

বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে চরশিবলি এলাকায় একটি মরদেহ ভেসে ওঠার খবর পেয়ে ডুবরি দল শিশু সাওদার মরদেহ উদ্ধার করে।  

কোস্টগার্ডের সূত্র মতে, মরদেহটি উদ্ধারের পর আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হিজলার নৌ-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: