শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রোজাদার মানুষদের জন্য ফেনীতে বন্ধু মহলের ইফতার বুথ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৪ মার্চ ২০২৫, ৩:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রোজাদার মানুষদের জন্য ফেনীতে বন্ধু মহলের ইফতার বুথ
রোজাদার মানুষদের জন্য ফেনীতে বন্ধু মহলের ইফতার বুথ

শেখ আশিকুন্নবী সজীব: স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন "বন্ধু মহল ফেনী জেলা" এর উদ্যোগে রোজাদার মানুষদের প্রতিদিন বিনামূল্যে ইফতার নেয়ার জন্য ফেনী জেনারেল হাসপাতাল গেইট সংলগ্ন স্থানে একটি ইফতার বুথ স্থাপন করা হয়। রোববার দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ইফতার বুথ উদ্বোধন করেন ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন।

এতে বিশেষ অতিথি ছিলেন ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক আবুল খায়ের মিয়াজী,আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা: আসিফ ইকবাল,সাংবাদিক আসাদুজ্জামান দারা, ক্রীড়া সংগঠক ইমন উল হক,সৌদি আরবস্থ প্রবাসী ফোরামের উপদেষ্টা আনোয়ার হোসেন রতন,জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, বন্ধু মহল ফেনী জেলার উপদেষ্টা মো: রফিকুল ইসলাম, মীর হোসেন রাসেল।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন্ধু মহল ফেনী জেলার পরিচালক আব্দুর রহিম ফরহাদ, বন্ধু মহল ফেনী জেলার সভাপতি মোজাম্মেল হক মিঠু, সাধারণ সম্পাদক রিয়াদ মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ,সামী ইসলাম, দপ্তর সম্পাদক আরাফাত, ছাত্রী বিষয়ক সম্পাদক ইশরাত জাহান আরোহী, সদস্য সিমান্ত, আরাফাত, শাহাদাৎ, মতিন,সৈকতসহ অন্যান্য সদস্যরা।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ জিয়া উল হক জানান, পবিত্র রমজানে হাসপাতালে আগত রোগীদের আত্মীয়-স্বজন ও পথচারীদের কথা চিন্তা করে হাসপাতালের গেইট সংলগ্নে আমরা একটি ইফতার বুথ প্রতিস্থাপন করেছি, যার মাধ্যমে ইফতার দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে কেউ কাউকে দেখবে না, সবাই নির্ভয়ে নিঃসংকোচে আমাদের ইফতার বুথ থেকে ইফতার গ্রহণ করতে পারবেন।


 

স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন

শেয়ার করুন: