শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে ধর্ষকের আত্মসমর্পণ, পাঠানো হলো সংশোধনাগারে

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৬, ৭:১৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নে নূরানী মাদ্রাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত অনিক অবশেষে আদালতে আত্মসমর্পণ করেছে।  

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন এবং তাকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

গত ১০ই এপ্রিল, হায়াতপুর গ্রামে এই ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। প্রতিবেশী অনিক ওই মাদ্রাসাছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে, ঘটনার পর পরই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনার সৃষ্টি হয়।​স্থানীয় জনতা ও এলাকাবাসী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দ্রুত মামলা দায়ের করা হলে পুলিশি তৎপরতা শুরু হয়।

ঘটনার পর থেকে অভিযুক্ত অনিক পলাতক ছিল। আজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক অপরাধের গুরুত্ব এবং অভিযুক্তের বয়স বিবেচনা করে, আসামির জামিন আবেদন সরাসরি নাকচ করে। 

আসামি কিশোর হওয়ায় তাকে সাধারণ কারাগারের পরিবর্তে শিশু উন্নয়ন কেন্দ্রে (কিশোর সংশোধনাগার) এ পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

আইনের প্রতি শ্রদ্ধা রেখে অপরাধীকে সঠিক প্রক্রিয়ায় বিচারের আওতায় আনা হয়েছে। এলাকার সাধারণ মানুষ এখন দ্রুত এবং সুষ্ঠু বিচার প্রত্যাশা করছে।

ভোরের আকাশ/ র.ই

 

 

 

 

 

 

সংশোধনঅনিক

শেয়ার করুন: