শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ : ১৪ মে ২০২৫, ৬:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
মান্দায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি
মান্দায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি

নওগাঁর মান্দায় কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় ঝড় ও শিলাবৃষ্টিসহ কালবৈশাখী আঘাত হানে। 

এর আগে গত রোববার বিকেলে কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে গণেশপুর ও ভালাইন ইউনিয়নের  বিভিন্ন এলাকায় ধান,কলা ,আম ও লিচু বাগান,বসত বাড়ি,শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি হয়।

মান্দা উপজেলা বিএনপি’র আহবায়ক ও ৫ নং গণেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম চৌধুরী বাবুল বলেন, মঙ্গলবার সন্ধ্যায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে গণেশপুর ইউনিয়নের  বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়াও অত্র এলাকার অসংখ্য গাছপালা এবং বেশকিছু বসতবাড়ির টিন উড়ে গেছে বলেও জানান তিনি। 

ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষেত এবং বাড়িঘর পরিদর্শন করেছেন বলেও জানান তিনি। এমতাবস্থায় ক্ষতিগ্রস্থদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

অপরদিকে ভালাইন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ বলেন, কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ২ নং ভালাইন ইউনিয়নের আঁয়াপুর-পাঁঠাকাটা ঘাট এলাকার বসতবাড়ি,গাছপালা ও কলাবাগানের ব্যাপক ক্ষতি হয়েছে।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: