শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যা, ঘাতক বাবা-মাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ১৩ মে ২০২৫, ৮:৫৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যা, ঘাতক বাবা-মাসহ গ্রেফতার ৩
প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ মেয়েকে হত্যা, ঘাতক বাবা-মাসহ গ্রেফতার ৩

কুড়িগ্রাম সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে স্কুল ছাত্রী নিজ কন্যা সন্তানকে হত্যা করেছে আপন বাবা-মা। পরে সন্তানকে হত্যার দায়ে বাবা জাহিদুর ইসলামসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ। 

সোমবার (১২ মার্চ) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন সদরের হলোখানা ইউনিয়নের কাগজিপাড়া এলাকার বাসিন্দা নিহত স্কুল ছাত্রী জান্নাতির (১৫) বাবা জাহিদুল ইসলাম, মা মোছাঃ মোর্শেদা (৩৮) বেগম ও চাচি মোছাঃ শাহিনুর বেগম (৪৫)। 

পুলিশ জানায়, মোঃ জাহিদুল ইসলামের সাথে তার প্রতিবেশি মজিবর রহমানের ৩২ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। জাহিদুল ইসলাম তার প্রতিপক্ষ মজিবরদের ফাঁসানোর উদ্দেশ্যে গত শনিবার গভীর রাতে তার স্ত্রী ও ভাইয়ের স্ত্রীর সহযোগিতায় মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী নিজ কন্যা জান্নাতি খাতুন (১৫)কে রড ও দা দিয়া শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা করে। তারপর লাশ ভুট্টা খেতে ফেলে রাখে এবং নিজের খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। 

পরে হত্যার ঘটনায় নিহতের চাচা মোঃ খলিল হক (৫৫) বাদী হয়ে কুড়িগ্রাম থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহার দায়েরের পর কুড়িগ্রাম থানার একটি টিম উক্ত হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত শুরু করে। তদন্তের এক পর্যায়ে জানা যায় প্রতিপক্ষকে ফাঁসাতে নিজ কন্যাকে হত্যা করে বাবা-মা। 

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকারী অফিসার কুড়িগ্রাম থানার ওসি মোঃ হাবিবুল্লাহ ও ডিবি পুলিশের একটি টিম তাৎক্ষণিকভাবে অনুসন্ধান শুরু করে। মাত্র ৪ ঘন্টার মধ্যে উক্ত ঘটনার মূলরহস্য উদঘাটনসহ মূল ঘাতক নিহতের বাবা, মা ও চাচিকে গ্রেফতার করে। পরে আসামিরা বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 

ভোরের আকাশ/আমর

শেয়ার করুন: