কেকেবিএইউতে যুক্তরাষ্ট্রে উচ্চ শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে প্রাণবন্ত সেমিনার অনুষ্ঠিত

খুলনা খান বাহাদুর আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে ইউএস অ্যাম্বেসি ঢাকার এডুকেশন উইং এর উদ্যোগে ৭ অক্টাবর বুধবার বিকেল ৩:০০ টায় 'স্টাডি ইন দ্য ইউনাইটেড স্টেটস শীর্ষক' এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে শিক্ষাগত ও জীবনযাত্রা বিবেচনায় যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষা বিষয়ে সম্যক ধারণা দেন এডুকেশন ইউএসএ অ্যাডভাইজর শাইনান রহমান এবং এডুকেশন আউটরিচ কোঅর্ডিনেটর রিফাত স্বপ্নীল। তারা বলেন, 'উচ্চশিক্ষার বিভিন্ন দিকের সুযোগ সম্পর্কে এ সেমিনার আয়োজন করা হয়েছে যাতে শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্র সম্পর্কে সঠিক, ব্যাপক, বস্তুনিষ্ঠু এবং হালনাগাদ তথ্য জানতে পারে'। প্রাণবন্ত এ সেমিনারের শেষে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এস এম আতিয়ার রহমান সেমিনারে সভাপতিত্ব করেন। তিনি ইউএস অ্যাম্বেসির এডুকেশন উইং থেকে আগত প্রতিনিধিদের বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্বাগত জানান।
এ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি, আইএসএলএম, সিএসই এবং ইইই বিভাগের সিনিয়র শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ এনউব