শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে গাঁজা ও জাল নোটসহ মাদক কারবারি আটক

বরিশাল পতিনিধি

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীতে গাঁজা ও জাল নোটসহ মাদক কারবারি আটক
পটুয়াখালীতে গাঁজা ও জাল নোটসহ মাদক কারবারি আটক

পটুয়াখালীতে বিপুল পরিমাণ গাঁজা এবং জাল নোটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৮ (র‍্যাব)। অভিযানে আসামির কাছ থেকে সাড়ে ১১ কেজি গাঁজা ও ৩০ হাজার টাকার সমমূল্যের জাল নোট উদ্ধার করা হয়।

র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, পটুয়াখালী সদর থানা এলাকায় একজন মাদক ব্যবসায়ী ও জাল টাকার চোরাচালানকারী বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ আলামত নিজের হেফাজতে রেখেছে। তথ্যের সত্যতা যাচাইয়ের পর গত ১৫ জুন  বিকেলে র‍্যাবের দলটি পটুয়াখালী সদর থানাধীন কালিকাপুর টোল প্লাজার উত্তর পাশে মহাসড়কের ঢালে বিশেষ অবস্থান নেয়।

অভিযান চলাকালীন সন্দেহভাজন ব্যক্তি মোঃ আসাদুজ্জামানকে আটক করে র‍্যাব সদস্যরা ব্যাপক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে আটককৃত আসাদুজ্জামানের স্বীকারোক্তি ও দেখানো স্থান থেকে টেপ ও পলিথিন দ্বারা মোড়ানো ১১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ৩০ হাজার টাকার সমমূল্যের জাল নোট এবং মাদক কেনাবেচায় ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

আরও পড়ুন

প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা কাতারের

র‍্যাব-৮ জানায়, আটককৃত আসামির বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জাল টাকা রাখার অপরাধে পৃথক দুটি নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-৮, বরিশাল-এর মিডিয়া অফিসার (অতিরিক্ত পুলিশ সুপার) মোঃ কামরুজ্জামান, পিপিএম-সেবা জানান, "র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও মজুতদারিসহ বিভিন্ন অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের এই কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ইউএম

মাদক কারবারি আটক

শেয়ার করুন: