নারায়ণগঞ্জে সওজের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

সরকারের নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নে ৫ বছরে ২৫কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে সড়ক ও জনপথ, নারায়ণগঞ্জ বিভাগ কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১এপ্রিল) বেলা ১১টার সময় কাচঁপুর সেতু সংলগ্ন পূর্ব প্রান্তে এ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো: রায়হান কবির, পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সি।
জানা যায়, বাংলাদেশ সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষা,বনায়ন এবং গ্রিনহাউস গ্যাসের প্রভাব কমানোর উদ্দেশ্যে সরকার দেশব্যাপী বৃক্ষরোপণের একটি মেগা পরিকল্পনা হাতে নিয়েছে।
সরকারি অব্যবহৃত জমি, রাস্তার পাশ ও নদীর পাড়ে ফলের গাছ ও পরিবেশবান্ধব বৃক্ষ রোপণ করা সরকারের গৃহিত নির্বাচনী অঙ্গিকার বাস্তবায়নে ৫ বছরে ২৫কোটি বৃক্ষরোপণের প্রকল্প বাস্তবায়নে দেশব্যাপী এ উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ, নারায়ণগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: আবদুর রহিম। উপবিভাগীয় প্রকৌশলী আহসান উল্যাহ মজুমদার, উপ-সহকারী প্রকৌশলীগনসহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/ র.ই