শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আসন্ন ঈদে বরিশালে র‌্যাবের নিরাপত্তা জোরদার

বরিশাল ব্যুরো

প্রকাশ : ৩০ মে ২০২৫, ৪:০৮ অপরাহ্ন

শেয়ার করুন:
আসন্ন ঈদে বরিশালে র‌্যাবের নিরাপত্তা জোরদার
আসন্ন ঈদে বরিশালে র‌্যাবের নিরাপত্তা জোরদার

আসন্ন ঈদ-উল-আজহাকে সামনে রেখে মহাসড়কে যাত্রীসেবা নিশ্চিতকরণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সার্বিক নিরাপত্তা কার্যক্রম জোরদার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৮। জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বরিশাল, পটুয়াখালী, পিরোজপুরসহ র‍্যাব-৮ এর আওতাধীন সকল জেলায় ২৪ ঘণ্টা বিশেষ টহল পরিচালিত হচ্ছে।

র‍্যাব-৮ এর পক্ষ থেকে জানানো হয়, মহাসড়কে চেকপোস্ট স্থাপন, নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে যাতে ডাকাতি, ছিনতাইসহ যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধ করা যায়। ঈদকে কেন্দ্র করে চুরি, ছিনতাই, ডাকাতি ও অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার মধ্যরাতে বরিশাল জেলার গৌরনদী বাসস্ট্যান্ড, ঝালকাঠির গাবখান সেতু সংলগ্ন এলাকা এবং পটুয়াখালীর পায়রা ব্রিজ টোল প্লাজায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

র‍্যাব সূত্র জানায়, আইনশৃঙ্খলা রক্ষায় সাদা পোশাকে গোয়েন্দা সদস্য এবং ইউনিফর্মধারী টহল দল দিনরাত কাজ করে যাচ্ছে। ঈদ উদযাপন শান্তিপূর্ণভাবে সম্পন্ন না হওয়া পর্যন্ত এ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চলমান থাকবে। জনগণকে অনুরোধ করা হয়েছে, কোনো সন্দেহভাজন ব্যক্তি বা বিশৃঙ্খলাকারীকে দেখলে তাৎক্ষণিকভাবে র‍্যাবকে অবহিত করতে। যেকোনো ধরনের নাশকতা ও ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে বলে র‍্যাব জানিয়েছে। জননিরাপত্তা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ র‍্যাব-৮ ঈদ উৎসব ঘিরে আইন-শৃঙ্খলা বজায় রাখতে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। 

ভোরের আকাশ/এসআই

শেয়ার করুন: