শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কালীগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী ও জাতীয় প্রবাসী দিবস পালিত

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ৩:৪১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

দক্ষতা অর্জনের মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত করা এবং রেমিট্যান্সের মাধ্যমে দেশের উন্নয়ন ত্বরান্বিত করার প্রত্যয়ে গাজীপুরের কালীগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস-২০২৫ ও জাতীয় প্রবাসী দিবস। “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো দেশ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা।

সভাপতির বক্তব্যে জাকিয়া সরওয়ার লিমা বলেন, “প্রবাসীরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। নিরাপদ ও দক্ষ অভিবাসন নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। দক্ষতা অর্জনের মাধ্যমে বিদেশে গেলে প্রবাসীরা যেমন নিজেদের জীবনমান উন্নত করতে পারবেন, তেমনি দেশও উপকৃত হবে রেমিট্যান্সের মাধ্যমে।”

আলোচনা সভায় সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, প্রবাসী পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এছাড়া আরো বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর-ই-জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, সমাজসেবা কর্মকর্তা আফরোজ বেগম, কর্মজীবী নারীর ফিল্ড অফিসার মমিনুর রহমান প্রমুখ।

বক্তারা প্রবাসীদের অধিকার সুরক্ষা, বৈধ পথে বিদেশ গমন এবং দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

ভোরের আকাশ/এসএইচ

 

কালীগঞ্জ

শেয়ার করুন: