ধনবাড়ীতে ইয়াবাহসহ দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

টাঙ্গাইলের ধনবাড়ীতে অভিযান চালিয়ে মাদকসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ধনবাড়ী থানা পুলিশ।
বৃস্পতিবার(১১জুন) ভোর রাতে ধনবাড়ী পৌরসভার কলেজপাড়া এলাকায় অভিযান চালিয়ে মারুফ হাসান ও বন্দ টাকুরিয়া এলাকার এলাকার মাদক ব্যাবসায়ী হায়দার আলী (৪৯) কে গ্রেপ্তার করা হয়েছে।
ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরুস সালাম সিদ্দিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌরসভার কলেজ পাড়া এলাকা থেকে বৃস্পতিবার(১১জুন) ভোর রাতে মাদক বিক্রেতা মারুফ হাসানকে ২১ পিছ ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, বৃস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই আরিফ হোসেন তার সঙ্গীয় ফোর্স নিয়ে বন্দ টাকুরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিছ ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী হায়দার আলীকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কৃত মাদক ব্যাবসায়ী মারুফ হাসান(১৯) কলেজ পাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেল ও মাদক ব্যবসায়ী হায়দার আলী (৪৯) বন্দ টাকুরিয়া এলাকার আব্দুল কদ্দুসের ছেলে।
গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বৃস্পতিবার টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করা হয়। তিনি আরোও বলেন, ধনবাড়ী এলাকায় মাদক, কিশোর গ্যাংসহ নানা অপরাধ নির্মূলে পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
ভোরের আকাশ/ র.ই