শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কটিয়াদীতে তারেক রহমানের ৩১ দফা প্রচারণা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১২:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলে মন্তব্য করেছেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি আশফাক আহমেদ জুন।

শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কটিয়াদীর মুমুরদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা সাংস্কৃতিক দলের আয়োজিত আলোচনা সভায় তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে এই ৩১ দফার ভিত্তিতেই দেশ পরিচালিত হবে।

সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর জাকির ভূঁইয়া বাবুল। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা বিএনপি'র সদস্য গোলাম ফারুক চাষি, উপজেলা বিএনপি'র সহসভাপতি মাহাবুবুর রহমান বাচ্চু,উপজেলা বিএনপি'র সহসভাপতি মিজানুর রহমান স্বপন,উপজেলা বিএনপির সহসভাপতি শফিকুর রহমান বাদল,উপজেলা বিএনপির সহসভাপতি শেখ জসিম উদ্দিন মেনু,কটিয়াদী উপজেলা শ্রমিক দলের সভাপতি শরিফ মিয়াসহ জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গসহযোগী সংগঠনের নেতারা।

আশফাক আহমেদ জুন আরও বলেন, স্বৈরাচারী শাসন দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। দেশের উন্নয়ন ও জাতির কল্যাণের জন্য তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন অপরিহার্য, যা রাষ্ট্রের সাংবিধানিক কাঠামো সংস্কার করে জাতিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

ভোরের আকাশ/মো.আ.

৩১ দফাকিশোরগঞ্জবিএনপি

শেয়ার করুন: