শ্রীপুরে চোর সন্ধেহে মারপিটে নিহত যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে চোর সন্ধেহে মারপিটে নিহত সুজন(৩৫)’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(৭ সেপ্টেম্বর) রাত আটটার দিকে শ্রীপুর থানা পুলিশ উপজেলা জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুট ওভারব্রিজের নিচ থেকে ওই মরদেহ উদ্ধার করে। নিহত সুজন শেরপুর জেলার বাসিন্দা।
জানা যায়, সোমবার সন্ধ্যা ছয়টারদিকে সিএনজি অটোরিক্সা থেকে গুরুত্বর আহত অবস্থায় জৈনাবারের ফুট ওভার ব্রিজের নিচে নামে সুজন। এসময় তিনি অসুস্থ্য হয়ে পড়েন। উপস্থিত জনতাকে সুজন জানিয়েছে ভালুকা উপজেলার মাষ্টারবাড়ি এলাকার লোকজন চোর সন্ধেহে তাকে মারপিট করে। পড়ে তাকে সিএনজিতে তুলে দেয়া হয়। সব শেষে তিনি জৈনাবাজারে নেমে জ্ঞান হারান। এসময় সে নাম বলেছে সুজন এবং বাড়ী শেরপুর।
উপস্থিত জনতা তাকে মাথায় পানি দিয়ে সুস্থ্য করার চেষ্টা করার সয়মই সুজনের মৃত্যু হয়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ রাত আটটার দিকে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। নিহত সুজন শেরপুর জেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহীনূর আলম জানান, সোমবার সন্ধ্যায় জৈনাবার থেকে সুজন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। যতদূর জানতে পেরেছি ভালুকা উপজেলার মাষ্টারবাড়ি এলাকায় চোর সন্দেহে তাকে মারপিট করে ওই এলাকার লোকজন। পরে তাকে সিএনজিতে তুলে দেয়া হয়। জৈনা বাজারে নামলে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। স্বজনদের অভিযোগ ও ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তি ব্যব্স্থা নেয়া হবে।
ভোরের আকাশ/ এনউব