শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ফরিদপুরে জুয়েল হত্যা মামলার ৩ আসামি ঢাকা থেকে গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশ : ১০ মার্চ ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘটিত জুয়েল (৪৫) হত্যা মামলার তিন আসামিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

মঙ্গলবার (১০ মার্চ) ভোররাতে র‌্যাব-১০ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. শাহনেওয়াজ (২৩), মো. সিফাত শেখ (১৯) ও মো. কামাল শেখ (৪৫)।  তাদের সবার বাড়ি ফরিদপুর জেলার কোতয়ালী থানার গোয়ালচামট এলাকায়।

র‌্যাব জানায়, গত ২৭ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টার দিকে ভিকটিম জুয়েলের বাড়ির পাশের রাস্তায় কাপড় শুকানোকে কেন্দ্র করে প্রতিবেশী মনি বেগমের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে সকাল ৮টার দিকে শাহনেওয়াজসহ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে জুয়েলের বাড়িতে ঢুকে গালিগালাজ শুরু করে। এ সময় বাধা দিলে তারা জুয়েল ও তার ভাই সোহেলকে বেধড়ক মারধর করে।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন। আহত সোহেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহত জুয়েলের ভাই বাদী হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তাধীন থাকাকালে আসামিরা আত্মগোপনে ছিলেন।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি চালিয়ে মঙ্গলবার ভোররাতে রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকা থেকে পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়। পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/আ.র

৩ আসামি গ্রেফতার

শেয়ার করুন: