শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টয়লেটের ছাদে গাঁজার গাছ, যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৫, ১২:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
মানিকগঞ্জের সাটুরিয়ায় ছাদে গাঁজার গাছ রোপণ
মানিকগঞ্জের সাটুরিয়ায় ছাদে গাঁজার গাছ রোপণ

মানিকগঞ্জের সাটুরিয়ায় টয়লেটের ছাদে গাঁজার গাছ রোপণ করে চাষ করছিলেন এক যুবক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাত ৯টার দিকে সাটুরিয়ার সাইজাল বরুন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তার নাম মো. ফয়সাল মিয়া ওরফে বিজয় (৩২)। তিনি ওই এলাকার মো. মোজাম্মেল হকের ছেলে।

ডিবি পুলিশ জানায়, ফয়সাল তাঁর বসতঘরের পাশের পাকা টয়লেটের ছাদের ওপর চারটি গাঁজার গাছ রোপণ করেছিলেন। এসআই মো. আবুল হাসানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে গাছগুলো জব্দ করে।

জব্দ করা গাঁজার গাছগুলোর বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ফয়সাল মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা প্রক্রিয়াধীন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: