শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ক্যাম্পে পরিত্যক্ত ওয়ান শুটারগান উদ্ধার

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১ ফেব্রুয়ারি ২০২৬, ৩:০৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা শরণার্থী আশ্রয়শিবিরে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন)।

রোববার সকালে রোহিঙ্গা আশ্রয়শিবিরে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার থাইংখালী তাজনিমার খোলা ১৩ নম্বর রোহিঙ্গা আশ্রয়শিবিরের ডি-ব্লক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, ওই এলাকার একটি পাহাড়ের নিচে কতিপয় দুষ্কৃতিকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অবস্থান করছিল।

পুলিশের উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতিকারীরা কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি ওয়ান শুটারগান পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ৮ এপিবিএনের ওই কর্মকর্তা।

 

ভোরের আকাশ/আ.র

অস্ত্র উদ্ধার

শেয়ার করুন: