শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সুগন্ধা-বিষখালীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশ : ৯ মে ২০২৫, ১০:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সুগন্ধা-বিষখালীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন
সুগন্ধা-বিষখালীর ভাঙন রোধের দাবিতে মানববন্ধন

ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর ভাঙন থেকে পোনাবালিয়া ইউনিয়নের ৪ টি গ্রাম রক্ষার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।  শুক্রবার (৯ মে) সকালে ঝালকাঠি সদর উপজেলার দিয়াকুল এলাকার নদীতীরে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করে এলাকাবাসী। 

মানববন্ধনে বক্তারা জানান, বর্ষার শুরুতেই সুগন্ধ্যা ও বিষখালী নদীর ভাঙনের কবলে পড়েছেন পোনাবালিয়া ইউনিয়নের দিয়াকুল, কিন্তকাঠি, আতাকাঠি ও দেউরী গ্রামের বাসিন্দারা। প্রতি বছর বন্যা পরবর্তী সময়ে নদী ভাঙনে ফসলি জমি, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও মসজিদসহ অনেক স্থাপনা নদী গর্বে বিলিন হয়ে যাচ্ছে। এতে মানুষ অসহায় হয়ে পড়েছে, অথচ দীর্ঘদিনের এই ভাঙরোধে স্থায়ী কোনো পদক্ষেপ নেয়নি কর্তৃপক্ষ। বক্তারা বলেন, ভাঙ্গন অব্যাহত থাকলে কৃষি ও মৎস্য চাষ মারাত্মকভাবে ক্ষতিগ্রন্ত হবে শতশত মানুষ গৃহহীন হয়ে পড়বে।

মানববন্ধনে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। তারা  ভাঙনরোধে দ্ররু স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন, পোনাবালিয় ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুর রহমান শাহিন আকন, বর্তমান প্যানেল চেয়ারম্যান আল-আমিন খান,  ইউপি সদস্য সাখাওয়াত হোসেন বাদল ও  আফজাল হোসেনসহ আরো অনেকে। 

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: