শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামালপুরে এনসিডি বিষয়ক ওরিয়েন্টেশন ওয়ার্কশপ শুরু

জামালপুর প্রতিনিধি

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ৩:১৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

জামালপুরে বিসিএস ক্যাডারে নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের নিয়ে অসংক্রামক রোগ (এনসিডি) বিষয়ক দিনব্যাপী ওরিয়েন্টেশন ওয়ার্কশপ শুরু হয়েছে। 

জেলার সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে আয়োজিত এ কর্মশালার লক্ষ্য হলো হৃদরোগ, স্ট্রোকসহ বিভিন্ন অসংক্রামক রোগে মৃত্যুহার কমানো এবং উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রমকে আরও কার্যকর করা।

স্বাস্থ্য অধিদপ্তরের STEPS Survey ২০২২ অনুযায়ী, দেশে প্রাপ্তবয়স্কদের মধ্যে প্রায় ২৫ শতাংশ মানুষ উচ্চ রক্তচাপে ভুগছেন, অর্থাৎ প্রতি চারজনের একজন এ রোগে আক্রান্ত। 

বাংলাদেশে মোট মৃত্যুর প্রায় ৭১ শতাংশের জন্য দায়ী উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ অন্যান্য অসংক্রামক রোগ। এর মধ্যে ৩৪ শতাংশ মৃত্যু ঘটে হৃদরোগ ও স্ট্রোকের কারণে।

ওয়ার্কশপের উদ্বোধন ও সভাপতিত্ব করেন জামালপুরের সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হক। কর্মশালার সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. মুবশ্বিরা হক। 

সেশন পরিচালনা করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের ময়মনসিংহ বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. শৌভিক রায় এবং বিভাগীয় সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. মো. আব্বাস ইবনে করিম।

জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারের মাধ্যমে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ অন্যান্য অসংক্রামক রোগের সেবাদান কার্যক্রম চলমান রয়েছে। 

এ কার্যক্রমটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নন-কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) প্রোগ্রাম এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে পরিচালিত হচ্ছে।

প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এনসিডি বিষয়ক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নব-নিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের জন্য দুই দিনব্যাপী এই ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। 

প্রথম দিনের সেশনে জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আগত ২৫ জন চিকিৎসক অংশগ্রহণ করেন। আগামী ২৭ এপ্রিল ২০২৬ তারিখে দ্বিতীয় দিনে আরও ২৫ জন চিকিৎসক অংশ নেবেন।

জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এনসিডি কর্নারের মাধ্যমে মার্চ ২০২৬ পর্যন্ত ১৮ হাজারেরও বেশি উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগী ডিজিটাল অ্যাপ ‘সিম্পল অ্যাপ’-এর মাধ্যমে নিবন্ধিত হয়েছেন, যাদের প্রায় ৫৫ শতাংশ বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছেন।

ভোরের আকাশ/ র.ই


 

ওরিয়েন্টেশনডা. মোহাম্মদ আজিজুল হক

শেয়ার করুন: