শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খুবিতে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

খুলনা প্রতিনিধি

প্রকাশ : ১ জুন ২০২৬, ১২:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
খুবিতে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
খুবিতে  শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ন্যাশনালিস্টস টিচার্স অ্যাসোসিয়েশন (এনটিএ) এবং ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব)-এর যৌথ উদ্যোগে শনিবার (৩০ মে) আসর নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয় এবং দুপুরে নগরীর আমির হোসেন মোল্লা মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।

দোয়াপূর্ব আলোচনায় তিনি বলেন, ১৯৮১ সালের এই দিনে একদল বিপথগামী সেনা কর্মকর্তার হাতে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় তাঁর অবদান গুরুত্বপূর্ণ। গার্মেন্টস শিল্পসহ বিভিন্ন খাতে তাঁর গৃহীত উদ্যোগ দেশের অর্থনৈতিক অগ্রগতির ভিত্তি রচনা করেছে। তিনি বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করেছেন। আমরা আশা করি, তাঁর আদর্শ ও উন্নয়ন ভাবনা দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়ক হবে।

তিনি আরো বলেন, বর্তমান সরকারের ভালো কাজের প্রশংসা করতে হবে এবং যেখানে সমস্যা থাকবে, সেখানে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজতে হবে।

বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. নুরুন্নবী বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। রাজনৈতিক মতভেদ থাকলেও দেশের উন্নয়ন ও রাষ্ট্র পরিচালনায় তার ভূমিকা অনস্বীকার্য। তাঁর রুহের মাগফিরাত কামনা করি।

ইউট্যাবের কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও এনটিএ’র সভাপতি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, দীর্ঘদিন পর মুক্ত পরিবেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করে এ ধরনের আয়োজন করতে পেরেছি। আগে এ ধরনের আয়োজন করলে নানা বাধার সম্মুখীন হতে হতো।

তিনি বলেন, জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের ধারণাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন। তাঁর আদর্শ ও কর্মমুখী নেতৃত্ব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হতে পারে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনটিএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন অধ্যাপক ড. মো. আশরাফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান, ট্রেজারার অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউট্যাবের সহসাংগঠনিক সম্পাদক, এনটিএ’র মহাসচিব ও খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।

শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস।

কর্মসূচির অংশ হিসেবে আগামী ১১ জুন একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

 

ভোরের আকাশ/ইউএম

 

দোয়া মাহফিল

শেয়ার করুন: