শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম : জ্বালানি প্রতিমন্ত্রী

যশোর প্রতিনিধি

প্রকাশ : ২০ জুন ২০২৬, ৩:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, গণতন্ত্রের সৌন্দর্য হলো পরমতসহিষ্ণুতা। আর গণতন্ত্রকে শক্তিশালী ভিতের ওপর দাঁড় করাতে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। গণমাধ্যম দায়িত্বশীল ভূমিকা পালন করলে দেশ এগিয়ে যাবে। শনিবার (২০ জুন) বেলা ১১টার দিকে যশোরে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) আয়োজিত মাল্টিমিডিয়া, ফ্যাক্টচেক ও এআই ব্যবহার বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবার অতীতে সবচেয়ে বেশি গণমাধ্যমে অপপ্রচারের শিকার হয়েছেন। তবুও তিনি প্রতিশোধ নিতে চাননি। তিনি সহিষ্ণুতার পরিচয় দিয়েছেন।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ফ্যাসিবাদের জামানায় গণমাধ্যমকর্মীদের অনেক মিথ্যা সংবাদ লিখতে বাধ্য করা হয়েছিল। তাই বলবো, বিএনপিকে বা আমাকে খুশি করার জন্য মিথ্যা সংবাদ লেখার প্রয়োজন নেই। সঠিক তথ্য দিয়ে সত্য সংবাদ পরিবেশন করুন।

মাদক-সন্ত্রাসমুক্ত যশোর গড়তে প্রশাসন ও গণমাধ্যমের সহযোগিতা চেয়ে প্রতিমন্ত্রী বলেন, কারা মাদক ও সন্ত্রাসে জড়িত, সেই নাম যদি আমি দেই, তবে তাতে রাজনৈতিক রঙ দেখতে পাবেন। তাই প্রশাসনের নিজস্ব সোর্স ও গণমাধ্যমের চোখে দেখুন, কারা মাদক সন্ত্রাসে জড়িত। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। মাদক ও সন্ত্রাস নির্মূলে প্রশাসন ও গণমাধ্যমে হাতে হাত ধরে কাজ করুন। আমি আপনাদের সহযোগিতা চাই।

আরও পড়ুন

মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

যশোর প্রেস ক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তুনু ইসলাম সুমিত। স্বাগত বক্তব্য দেন পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেস ক্লাব সভাপতি এসএম তৌহিদুর রহমান।

তিনদিনের প্রশিক্ষণ কর্মশালায় দুটি ব্যাচে জেলা ও উপজেলার ৭০ গণমাধ্যমকর্মী অংশ নিচ্ছেন।

ভোরের আকাশ/ইউএম

জ্বালানি প্রতিমন্ত্রী

শেয়ার করুন: