শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাতকানিয়ায় বিরল হিমালয়ান গৃধিনী শকুন উদ্ধার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ৭:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর কাঞ্চনা এলাকা থেকে একটি বিরল প্রজাতির পরিযায়ী শকুন হিমালয়ান গৃধিনী উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ১০টার দিকে স্থানীয়রা শকুনটিকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে বন বিভাগকে খবর দেন।

বন বিভাগ জানায়, প্রতিকূল পরিবেশ, খাদ্যসংকট ও আবাসস্থলের অভাবে বাংলাদেশে শকুন প্রায় বিলুপ্তির পথে। শীত মৌসুমে ভারত, নেপাল, ভুটান ও তিব্বতের পাহাড়ি অঞ্চল থেকে হিমালয়ান গৃধিনী শকুন দক্ষিণে নেমে আসে এবং কখনও বাংলাদেশেও দেখা যায়। এ শকুনের দৈর্ঘ্য সাধারণত ৯৫–১২৫ সেন্টিমিটার, আর ডানার বিস্তার ২.৫০ থেকে ৩.১০ মিটার পর্যন্ত হয়ে থাকে।

উদ্ধারের সময় শকুনটির অবস্থা মাদার্শা বন রেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল হোসেন বলেন, “দীর্ঘ পথ উড়ে এসে খাবারের অভাবে শকুনটি ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যায়। খবর পেয়ে আমরা উদ্ধার করি। প্রায় আট কেজি ওজনের শকুনটির ডান পা নেই। খাবার দেওয়ার পর এখন মোটামুটি স্থিতিশীল হলেও উড়তে পারছে না।”

চিকিৎসার জন্য সাফারি পার্কে তিনি আরও জানান, শকুনটিকে বুধবার কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের বন্যপ্রাণী হাসপাতালে পাঠানো হবে। সেখানে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা শেষে সুস্থ হলে পুনরায় প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

ভোরের আকাশ/এসএইচ

সাতকানিয়া

শেয়ার করুন: