শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মান্দায় ২মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ৩:২৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : প্রতীকি
ছবি : প্রতীকি

নওগাঁর মান্দায় পুলিশ সুপারের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে ১৪০ পিস ইয়াবা ও ১৪০ গ্রাম গাঁজাসহ কুখ্যাত মাদক সম্রাট ও ডিলার আমিনুল ইসলাম আমিনসহ (৩৮) দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। 

সোমবার (২০ এপ্রিল) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আমিনুল ইসলাম আমিন উপজেলার ভারশোঁ ইউনিয়নের ভারশোঁ পশ্চিমপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে। সে এলাকায় বড় মাপের মাদক ডিলার হিসেবে পরিচিত এবং বেশ কয়েকটি মাদক মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। 

অন্যদিকে, গ্রেপ্তারকৃত অপর মাদক কারবারি মো. বেলাল হোসেন দেলুয়াবাড়ি মধ্যপাড়া গ্রামের মৃত পিয়ার বক্সের ছেলে।

পুলিশ জানায়, রোববার (১৯ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে মান্দা থানা পুলিশের একটি চৌকস দল ভারশোঁ পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদক সম্রাট আমিনুলকে ১৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করে। দীর্ঘদিনের পলাতক এই মাদক ডিলার গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দ ও স্বস্তি বিরাজ করছে।

পৃথক আরেকটি অভিযানে সোমবার (২০ এপ্রিল) সকালে দেলুয়াবাড়ি বাজার সংলগ্ন ফয়েজের অটো মিলের সামনে থেকে ১৪০ গ্রাম (৪০ পুরিয়া) গাঁজাসহ বেলাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। 

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে সোমবার সকালে নওগাঁ জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের জিরো টলারেন্স অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/ র.ই
 

গ্রেপ্তারআমিনুল ইসলাম আমিন

শেয়ার করুন: