শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শ্রীপুরে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই বান্ধবীর মৃত্যু, লাশ উদ্ধার

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬, ৭:৩৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে নিখোঁজ হওয়ার পর দুই বান্ধবী (স্কুল ছাত্রীর) মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে গোসিংগা ইউনিয়নের খোজেখানী গ্রামে শীতলক্ষ্যা নদীতে  এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত মারজিয়া আক্তার মিম (১৫) খোজেখানী গ্রামের মিলনের মেয়ে। সুবর্ণা( ১৫) একই গ্রামের শ্যামল মিয়ার মেয়ে। তারা দুজনই গোসিংগা খোঁজেখানী বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর দুইটার দিকে মিম ও সুবর্ণা বাড়ির পাশে শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামে। তারা দুজনের কেউই সাঁতার জানত না। গোসলের এক পর্যায়ে পানির স্রোতে তারা তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।

​স্থানীয়রা তাৎক্ষণিকভাবে সুবর্ণাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং স্থানীয়দের সাথে উদ্ধার কাজে অংশ নেয়। 
 
এসময় স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের  ডুবুরি দল দীর্ঘ চেষ্টার পর সন্ধ্যা সাড়ে সাতটায় নিখোঁজ মীমের মরদেহ উদ্ধার করে।
​
দুই শিক্ষার্থীর এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এসময় স্বজনদের আহাজারিতে  ওই এলাকার পরিবেশ ভারী হয়ে উঠে।

ভোরের আকাশ/এনউব

শ্রীপুর

শেয়ার করুন: