শ্রীপুরে দিনে দুপুরে দুঃসাহসিক চুরি!

গাজীপুরের শ্রীপুরে দিনে দুপুরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার( ১০ জুন ) বিকালে শ্রীপুর পৌর সভার ৫ নং ওয়ার্ডের উজিলাব গ্রামের কাজল ঢালীর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। কাজল ঢালী জানায়,তিনি টেপির বাড়ী বাজারে কাঁচামালের ব্যাবসা করেন।আজ মঙ্গলবার দুপুরে তিনি তার স্ত্রী কে বাড়ীতে রেখে বাজারে চলে যান। বিকাল তিনটার দিকে তার স্ত্রী বসতঘরে তালা দিয়ে খড়ি আনতে মাঠে যায়।২০ মিনিট পর বাড়ীতে ফিরে দেখেন জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে ড্রয়ারের তালা ভেঙে নগদ ৪ লাখ টাকা ও চার ভরি ওজনের স্বর্ণালংকার, জমির দলিল ও মূল্যবান কাপড়চোপড় নিয়ে যায়। এ ঘটনায় সন্ধ্যায় শ্রীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
কাজল ঢালী আরও জানান,আমি ক্ষুদ্র ব্যাবসায়ি।লিচু বিক্রির ৪ লাখ টাকা আর স্বর্নলংকার নিয়ে আমাকে পঙ্গু করে দিয়েছে চোরের দল।আমি এখন কি করবো?
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার শাহিনুর জানান,চুরির একটি অভিযোগ পেয়েছি। এঘটনায় কাছের লোকজন জড়িত থাকতে পারে।তদন্ত করে দ্রুত ব্যাবস্থা নেওয়া হবে।
ভোরের আকাশ/এনউব