শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

টেকনাফে মাদক, অস্ত্র ও গুলিসহ আটক ২

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ৯:৪১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফে নৌবাহিনীর একটি বিশেষ দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদক, অস্ত্র ও গুলিসহ ২ জনকে আটক করেছে। আটকরা হলেন-জুনায়েদ ওরফে মুন্না এবং তার রোহিঙ্গা সহযোগী হামিদুল্লাহ।

শনিবার (২৪ জানুয়ারি) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী তাদের টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার নিজ বাড়িতে মাদক ও অস্ত্রসহ অবস্থান করছে বলে জানতে পারে। এরপর, নৌবাহিনীর বিশেষ দল ওই বাড়িতে অভিযান চালিয়ে জুনায়েদ ও হামিদুল্লাহকে আটক করে। আটক দুই ব্যক্তির তথ্যের ভিত্তিতে নৌবাহিনী তাদের বাড়ি এবং একই এলাকার মো. ইউনুসের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশি অভিযানে উদ্ধার করা হয়: ১ কেজি ২৫০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১২৬ পিস ইয়াবা, ১টি এক নলা বন্দুক, ২টি ওয়াকি-টকি, ৮টি দেশি অস্ত্র, ৪৭ রাউন্ড গুলি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, এসব মাদক, অস্ত্র ও গুলি রোহিঙ্গাদের মাধ্যমে বিক্রির জন্য তারা মজুদ করে রেখেছিল।

নৌবাহিনী জানায়, আটক দুইজনকে মাদক, অস্ত্র ও গুলিসহ টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরকারের নির্দেশনা বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। তাদের মূল লক্ষ্য উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক চোরাচালান ও অন্যান্য অপরাধ দমন করা।

এছাড়া নির্বাচনকালীন শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে নৌবাহিনী ২৫টি কন্টিনজেন্টের মাধ্যমে ৮টি জেলার ১৬টি সংসদীয় আসনে প্রায় ৫,০০০ সদস্য মোতায়েন করেছে।

ভোরের আকাশ/এসএইচ
 

টেকনাফ

শেয়ার করুন: