শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সিরাজদীখানে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে যুবদল নেতার সংবাদ সম্মেলন

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ : ১৮ মে ২০২৬, ৬:১৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় নিজের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য শেখ সিফাতুল ইসলাম জনি। 

সোমবার (১৮ মে) দুপুর ২টায় সিরাজদীখান প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তিনি নানা ধরনের নির্যাতন, মামলা ও হামলার শিকার হয়েছেন। সম্প্রতি রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পর একটি স্বার্থান্বেষী মহল তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি দাবি করেন, স্থানীয় আওয়ামী লীগ সংশ্লিষ্ট কিছু ব্যক্তির সঙ্গে সমন্বয় করে থানা বিএনপি যুবদলেের  সদস্য সচিব শাহাদত শিকদার   তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে। বিভিন্ন স্থানে তার  বিরুদ্ধে মাদক ব্যবসায়ী  ও সন্ত্রাসী আখ্যা দিয়ে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে এবং তাকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন,শাহাদাত শিকদার রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে তার বিরুদ্ধে  অপপ্রচার চালাচ্ছে।   তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় যুবদল নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা।

আরও পড়ুন

মাতামুহুরীতে গোসল করতে নেমে প্রাণ গেল স্কুলছাত্রের

থানা যুবদলের সদস্য সচিব শাহাদাত শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন,আমি জেনেছি একজন মাদক ব্যবসায়ী আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করেছে, সে একাধিক মাদক মামলার আসামি। আর আমার বিরুদ্ধে  যে অভিযোগুলি দিয়েছে  তা যদি একটুও সত্য হয় আমি মাথা পেতে নিব।

ভোরের আকাশ/ র.ই


 

সংবাদ সম্মেলনেশাহাদাত শিকদার

শেয়ার করুন: