শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সরকারি জমি দখল বিরোধে উত্তপ্ত খুলশী

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ : ৬ জুন ২০২৬, ৪:৩১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় সরকারি জমির দখল এবং স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে দুটি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

শুক্রবার রাত ১১টার দিকে ফয়’স লেক সংলগ্ন লেকভ্যালি আবাসিক এলাকায় শুরু হওয়া এ সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা ধরে চলে। এতে অন্তত আটজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সরকারি মালিকানাধীন একটি জমিতে দেয়াল নির্মাণকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। এক পক্ষ দেয়াল নির্মাণের চেষ্টা করলে অপর পক্ষ তা ভেঙে ফেলে। 

এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে ধাওয়া-পাল্টাধাওয়ার পাশাপাশি সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতির কারণে কিছু সময়ের জন্য ওই এলাকার যান চলাচলও ব্যাহত হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, ফয়’স লেক ও আশপাশের পাহাড়ি অঞ্চলে থাকা সরকারি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই সর্বশেষ এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর বিভাগের উপকমিশনার (ডিসি) আমিরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। 

প্রাথমিকভাবে ৮ থেকে ১০ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে, যাদের মধ্যে কয়েকজন ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। 

ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তি ও সংঘর্ষের নেপথ্যের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

আরও পড়ুন

ঢাকাসহ রাতের মধ্যে ১৮ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা

ভোরের আকাশ/ র.ই

 


 

জমি দখলের অভিযোগআমিরুল ইসলাম

শেয়ার করুন: