শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আশঙ্কাজনক : ঝুঁকিপূর্ণ ৬ এলাকা, চিকিৎসাধীন ৫১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ৩:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত ২৪ ঘণ্টায় জেলা হাসপাতালে নতুন করে ৩০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে বহির্বিভাগে আরও ২৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় পৌরসভার ছয়টি এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) হাসপাতালে ভর্তি থাকা ৪৫ জন রোগীর সঙ্গে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জন যুক্ত হয়েছেন। এর মধ্যে ২৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র নেওয়ায় বর্তমানে ডেঙ্গু ওয়ার্ডে মোট ৫১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১৪ জন পুরুষ, ১৩ জন নারী ও তিনজন শিশু রয়েছেন। শিশুদের মধ্যে দুজন ছেলে ও একজন মেয়ে।

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে মোট ১ হাজার ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া বহির্বিভাগে ৭৭৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫২ জনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদিকে ডেঙ্গুর সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় পৌরসভার আরামবাগ, মসজিদপাড়া, শিবতলা, বালুবাগান, হুজরাপুর ও চাঁদলাই এলাকাকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে।

এডিস মশার উপদ্রব থেকে রক্ষা পেতে এসব এলাকার বাসিন্দারা দ্রুত ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন ওষুধ ছিটানোর জোর দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: