শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে তৃণমূলে যুবদল নেতা আমিন

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ : ৬ এপ্রিল ২০২৫, ৩:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে তৃণমূলে যুবদল নেতা আমিন
তারেক রহমানের বার্তা পৌঁছে দিতে তৃণমূলে যুবদল নেতা আমিন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় রতনপুর, মথুরেশপুর ও ধলবাড়িয়া ইউনিয়নে বিভিন্ন এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা পৌঁছে দিতে তৃণমূল মানুষের কাছে প্রচার প্রচারণা চালাচ্ছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ বন  ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান আমিন।

শনিবার (৫ এপ্রিল) বিকেলে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ তিন ইউনিয়নে ইউনিয়নের, রতনপুর, ধলবাড়িয়া, মথুরেশপুর বাজারসহ বিভিন্ন এলাকায় গিয়ে প্রচারণা চালান। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।

এসময় উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক প্রভাষক মোঃ সাইফুল ইসলাম,উপজেলা কৃষক দলের আহবায়ক মোঃ রোকনুজ্জামান রোকন ও সদস্য সচিব আরিফুর রহমান ছোটন,উপজেলা জাসাসের আহবায়ক মোঃ মুরশীদ আলী,উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ আঃ সালাম ও আমজাদ হোসেন,উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক কাজী শরিফুল ইসলাম। 

প্রচার প্রচারণা শেষে কালিগঞ্জ উপজেলা বিএনপির সদ্য সাবেক আহবায়ক ও সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  শেখ এবাদুল ইসলাম, উপজেলা বিএনপির  সাবেক সদস্য সচিব ডা: শেখ শফিকুল ইসলাম বাবু ও উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সেলিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আমিনুর রহমান।
 

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: