শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটক নিরাপদে ফিরেছে

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ৪:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ভোরের আকাশ
ভোরের আকাশ

খাগড়াছড়িতে টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় সাজেকে আটকে পড়া ৪২১ পর্যটককে নিরাপদে ফিরিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ। শুক্রবার (১০ জুলাই) সকালে সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটের মাধ্যমে তারা বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশে যাত্রা করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, টানা বৃষ্টিপাতের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলে সাজেক–বাঘাইহাট ও খাগড়াছড়ি সড়কের কয়েকটি নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় যান চলাচল সাময়িকভাবে বন্ধ ছিল। পরে সড়কের পানি কমে গেলে এবং আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় পর্যটকদের নিরাপদে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক তত্ত্বাবধান ও সমন্বয়ে পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। সেনাবাহিনী ও পুলিশের নিরাপত্তা স্কটে ছোট-বড় মিলিয়ে মোট ১০১টি যানবাহনে ৪২১ জন পর্যটক সাজেক পর্যটন এলাকা ত্যাগ করে বাঘাইহাট হয়ে খাগড়াছড়ির উদ্দেশে রওনা হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র আরও জানিয়েছে, সব পর্যটককে নিরাপদে সরিয়ে নেওয়ার পর বর্তমানে সাজেক পর্যটন এলাকায় কোনো পর্যটক অবস্থান করছেন না।

আরও পড়ুন

দলীয় নেতাকর্মীরা এমন সুবিধা পাবে না, যাতে সরকারের বদনাম হবে: আইনমন্ত্রী

ফিরে আসা পর্যটকদের অনেকেই প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত, সুশৃঙ্খল ও মানবিক সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের ভূয়সী প্রশংসা করেছেন। তাদের মতে, সেনাবাহিনীর সময়োপযোগী সিদ্ধান্ত, সার্বক্ষণিক তদারকি এবং পুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে তারা নির্বিঘ্নে গন্তব্যে ফিরতে পেরেছেন।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আবহাওয়ার পরিস্থিতি ও সড়কের অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পরিস্থিতির উন্নতির পর পর্যটকদের নিরাপদে ফিরিয়ে আনার কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

ভোরের আকাশ/ এনউব

সেনাবাহিনী ও পুলিশ

শেয়ার করুন: