শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ায় দেড় মণ গাঁজাসহ কারবারি আটক

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ৭:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাব-৯-এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে দেড় মণ (৬০ কেজি) গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে সদর উপজেলার বিরামপুর এলাকায় এই অভিযান চালানো হয়।

র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিপুল পরিমাণ মাদক পাচার হচ্ছে। এরই প্রেক্ষিতে দুপুর আনুমানিক সোয়া ২টার সময় বিরামপুর-নবীনগর পাকা রাস্তার ওপর একটি বিশেষ চেকপোস্ট বসানো হয়। একটি সন্দেহভাজন সিএনজিচালিত অটোরিকশাকে থামিয়ে তল্লাশি চালালে ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানকালে মো. কাজল মিয়া (২৬) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত কাজল মিয়া ব্রাহ্মণবাড়িয়ার চান্দি এলাকার আব্দুল জলিলের ছেলে। তবে অভিযানের সময় আরও একজন মাদক কারবারি কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

র‍্যাব-৯-এর পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং পলাতক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত গাঁজাসহ আসামিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা এবং এই ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।

ভোরের আকাশ/এনউব

গাঁজাসহ কারবারি আটক

শেয়ার করুন: