শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নিখোঁজের তিনদিন পর ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

আদমদীঘি (বগুড়া) প্রতনিধি

প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৫, ৭:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের তিনদিন পর সেকেন্দার আলী (৭৩) নামের এক বৃদ্ধের লাশ ডোবার হাঁটু পানি থেকে উদ্ধার করেছে পুলিশ। নিহত সেকেন্দার ওই উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া আকন্দপাড়ার মৃত বয়েতুল্লাহর ছেলে।

সোমবার দুপুরে পুলিশ তাঁর বাড়ির পাশের ডোবা থেকে নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার বশিকোড়ার আকন্দপাড়ার বৃদ্ধ সেকেন্দার আলী একজন মানসিক রোগী ছিলেন। গত শুক্রবার বিকেলে বাড়ি থেকে বের হলে নিখোঁজ হন তিনি। এরপর থেকে বিভিন্ন স্থানে সন্ধান করেও তাঁর খোঁজ পাওয়া যায়নি। সোমবার সকালে গ্রামের কয়েকজন মহিলা বাড়ির পাশে একটি ডোবার হাঁটু পানিতে সেকেন্দারের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।

নিহতের আত্মীয় মহসীন আলী জানান, তিনি একজন মানসিক রোগী ছিলেন। পরিবারের লোকজন তাঁকে চোখে চোখে রাখতেন। গত শুক্রবার বেখেয়ালবশতঃ তিনি হারিয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও হদিস মেলেনি তাঁর। আজ  ডোবার পানি থেকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, বৃদ্ধের মৃত্যুর বিষয়টি রহস্যজনক হওয়ায় লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

ভোরের আকাশ/তা.কা

 

 

 

লাশ উদ্ধারবগুড়া

শেয়ার করুন: