শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুমারখালীতে আব্দুর রাজ্জাক উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ২:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

আসন্ন কুমারখালী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে নিজের প্রত্যয় ব্যক্ত করেছেন কুষ্টিয়ার কুমারখালীর কয়া গ্রামের কৃতি সন্তান এবং জনমানুষের সুপরিচিত মুখ মোঃ আব্দুর রাজ্জাক বাচ্চু। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলাবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তিনি তার আগামীর পরিকল্পনার কথা তুলে ধরেন।

জন্মভূমি ও শৈশবের স্মৃতিচারণ করে তিনি বলেন, কুমারখালীর প্রতিটি পথ, প্রতিটি গ্রাম, প্রতিটি মানুষ আমার কাছে আপনজনের মতো। এই মাটির অধিকার রক্ষা, উন্নয়ন এবং মানুষের জীবনমান পরিবর্তনের স্বপ্ন নিয়েই আমি আসন্ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। একটি আধুনিক ও উন্নত কুমারখালী গড়ার অঙ্গীকার করে তিনি আরও বলেন তরুণ প্রজন্মের শক্তি তরুণদের উন্নয়নের চালিকাশক্তি হিসেবে কাজে লাগানো হবে। প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার মানুষের দোরগোড়ায় সরাসরি সরকারি সেবা পৌঁছে দেওয়া হবে। ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ন্যায়বিচার, সাম্য ও সামাজিক ইনসাফ প্রতিষ্ঠা করা হবে।

বক্তব্যের শেষে তিনি আসন্ন ঈদের সম্প্রীতি ও ভালোবাসা বুকে ধারণ করে সবাইকে ভেদাভেদ ভুলে একতাবদ্ধ হয়ে সমৃদ্ধ কুমারখালী গড়ার আহ্বান জানান। তিনি বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় সিক্ত হয়ে আমি আমার জীবনের প্রতিটি মুহূর্ত এই মাটির মানুষের সেবায় উৎসর্গ করতে চাই। আপনাদের আস্থা পেলেই সার্থক হবে আমার দীর্ঘদিনের লালিত স্বপ্ন।

ভোরের আকাশ/এসএইচ
 

কুমারখালী

শেয়ার করুন: