শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিশ্বম্ভরপুরে মরিচ ক্ষেত থেকে গ্রেনেড উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ১৩ জুন ২০২৫, ৭:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্বম্ভরপুরে মরিচ ক্ষেত থেকে গ্রেনেড উদ্ধার
বিশ্বম্ভরপুরে মরিচ ক্ষেত থেকে গ্রেনেড উদ্ধার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় মরিচ ক্ষেত থেকে একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।  পরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে।  এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দুপুরে শান্তিগঞ্জ সেনা ক্যাম্প থেকে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে গ্রেনেডটি পরীক্ষা করে নিশ্চিত হয় এটি একটি সক্রিয় k36 অথবা M36 মডেলের গ্রেনেড।  এরপর সেটি নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় কৃষক সাব্বির আহমদ নিজের কৃষি জমিতে কাজ করার সময় ধাতব বস্তুটি দেখতে পান।  গ্রেনেড সদৃশ্য বস্তু দেখে তিনি বিষয়টি প্রথমে এলাকাবাসীকে জানান।  পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ তাৎক্ষণিক সেনাবাহিনীকে অবহিত করে।

শান্তিগঞ্জ সেনা ক্যাম্পের ইনচার্জ লে. কর্নেল আল হোসাইন বলেন, ‘গ্রেনেডটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিংবা স্বাধীনতা যুদ্ধের সময় ব্যবহৃত হতে পারে।  এটি হয়তো মাটির নিচে এতদিন চাপা ছিলো, অথবা অন্য কোথাও থেকে কেউ এনে এখানে রেখেছে।  তবে পুলিশ সময়মতো বিষয়টি অবগত করায় কোনো দুর্ঘটনা ঘটেনি।’

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।  দ্রুত তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

ভোরের আকাশ/জাআ

মরিচ ক্ষেতবিশ্বম্ভরপুরগ্রেনেড উদ্ধার

শেয়ার করুন: