শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শার্শা সিমান্তে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ৩০ মে ২০২৫, ১:১৯ অপরাহ্ন

শেয়ার করুন:
শার্শা সিমান্তে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
শার্শা সিমান্তে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

যশোরের শার্শা সীমান্ত পথে পাচারের সময়  ২ টি বিদেশি নাইন এমএম পিস্তল, ২টি ম্যাগজিনসহ দুই অস্ত্র কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।

বৃহস্পতিবার (২৯ মে) রাত ৯ টার দিকে সীমান্তের অগ্রভুলট মাঠ থেকে ২১ ব্যাটালিয়নের বিজিবি তাদের আটক ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। আটককৃতরক  হলেন, শার্শা থানার পাঁচভুলোট গ্রামের  ইমামের ছেলে আব্দুল মজিত (৪৮) ও রবিউল সরদারের ছেলে ইচ্ছা সর্দার (৫০)।

বিজিবি সুত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন- শার্শা পাঁচভূলট সীমান্তে এক  ব্যক্তির বাড়িতে অবৈধ অস্ত্র সংরক্ষন করা হয়েছে। পরে বিজিবি অভিযান চালিয়ে  পাঁচভূলট সর্দারপাড়ার আব্দুল মজিদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। পরে তার স্বীকারোক্তিতে  বাড়ির আঙ্গিনায় মাটি খুড়ে পলিথিন দিয়ে মোড়ানো অভিনব কায়দায় লুকায়িত ১ টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) এবং ১  টি ম্যাগাজিনসহ উদ্ধার করা হয়। পরবর্তীতে আব্দুল মজিদের দেয়া তথ্যের ভিত্তিতে একই গ্রামের বাসিন্দা  ইছা সর্দারের  এর বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।  

পরে তার তথ্যে  গোয়াল ঘর হতে  ১ টি ৯ এমএম পিস্তল (ইউএসএ) ও ১ টি ম্যাগাজিন উদ্ধার হয়।  উদ্ধারকৃত  সর্বমোট ২ টি পিস্তল ও ২ টি খালী ম্যাগাজনের আনুমানিক বাজার মুল্য সাড়ে ৪  লাখ টাকা।

খুলনা ২১ বিজিবি  ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।  দেশের সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদকসহ যে কোন ধরণের চোরাচালান বন্ধে বিজিবি’র এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভোরের আকাশ/আজাসা

শেয়ার করুন: