ফরিদপুরে পার্টনার আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফরিদপুরে ‘পার্টনার আঞ্চলিক কর্মশালা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুন) সকাল সাড়ে ১০টায় ফরিদপুর সদর উপজেলা মিলনায়তন সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো. খায়ের উদ্দিন মোল্লা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকার অতিরিক্ত পরিচালক রওশন আলম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রোগ্রাম কো-অর্ডিনেটর আবুল কামাল আজাদ এবং অতিরিক্ত প্রোগ্রাম পরিচালক ড. গৌড় গোবিন্দ দাস।
এছাড়াও ফরিদপুর, গোপালগঞ্জ, রাজবাড়ী, শরীয়তপুর ও মাদারীপুর জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং কৃষি উদ্যোক্তারা কর্মশালায় অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা কৃষি উৎপাদন বৃদ্ধি, উৎপাদিত পণ্যের গুণগত মান উন্নয়ন, প্রক্রিয়াজাতকরণ এবং বাজার জাতকরণের ওপর গুরুত্বারোপ করেন।
পাশাপাশি পার্টনার প্রকল্পের সফল বাস্তবায়ন ও এর কার্যক্রম আরও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
ভোরের আকাশ/ র.ই