শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাগুরায় ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে একজনের  মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ মে ২০২৫, ১০:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মাগুরায়  ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে একজনের  মৃত্যু
মাগুরায় ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে একজনের  মৃত্যু

 মাগুরার শ্রীপুর উপজেলার কল্যানপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে মাঠে ঘাস কাটতে গিয়ে বিষাক্ত সাপের কামড়ে আকামত বিশ্বাস(৭০) নামে এক বৃদ্ধার করুণ মৃত্যু হয়েছে। 

নিহতের পরিবারিক সূত্রে জানা যায়, উপজেলার শ্রীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের কৃষক আকমত বিশ্বাস বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশে মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। ঘাস কাটার এক পর্যায়ে  বিষধর সাপ তাকে দংশন করে।   

সর্পদংশনের পরপরই পরিবারের লোকজন প্রথমেই তাকে স্থানীয় ওঝা, কবিরাজের কাছে নিয়ে যায়। কিন্ত ওঝা অনেক চেষ্টা করেও তার বিষ নামাতে ব্যর্থ হয়। এদিকে দংশিত ব্যক্তি ক্রমান্বয়েই অসুুস্থ্য হয়ে পড়ে।

পরে তার অবস্থার আরোও অবনতি ঘটলে দ্রুত তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক রোগির অবস্থা বেগতিক দেখে তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে  প্রেরণ করেন। ফরিদপুর মেডিকেলে পৌছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বৃদ্ধ কৃষকের আকস্মিক মৃত্যুতে গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

 

ভোরের আকাশ/হ.র

শেয়ার করুন: