শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সীমান্তে ৬০ লাখ টাকার ইয়াবাসহ অস্ত্র উদ্ধার, আটক ১

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

প্রকাশ : ১৮ মার্চ ২০২৬, ১:১৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি-ভোরের আকাশ
ছবি-ভোরের আকাশ

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬০ লাখ টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও গোলাবারুদসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬৪)। আটক ব্যক্তি মো. গোফুর (৩১) উখিয়ার আঞ্জুমান পাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৭ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।

তিনি জানান, মঙ্গলবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বালুখালী বিওপির একটি টহল দল ফাইসাখাল এলাকায় অবস্থান নেয়। পরে বিকেল ৫টার দিকে মিয়ানমার থেকে নৌকাযোগে বাংলাদেশে প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় তিনি পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা ধাওয়া করে কেওড়া বাগানের ভেতর থেকে নৌকাসহ তাকে আটক করে। পরে নৌকায় তল্লাশি চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেছেন, মিয়ানমার থেকে এসব ইয়াবা ও অস্ত্র সংগ্রহ করে বাংলাদেশে এনে বিক্রির উদ্দেশ্যে বহন করছিলেন। এ ঘটনায় জড়িত অন্যান্য চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধারকৃত ইয়াবা, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ভোরের আকাশ/নি

কক্সবাজার

শেয়ার করুন: