শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কুড়িগ্রামে ট্রাকচাপায় ওষুধ ব্যবসায়ীয় মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ৮ আগস্ট ২০২৫, ৬:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

কুড়িগ্রামের উলিপুরে ট্রাক চাপায় আতিকুর রহমান (৪০) নামে এক ওষুধ ব্যবসায়ীয় মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত আটটার পৌর শহরের নারিকেল বাড়ি কাজীর চক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  আতিকুর রহমান রংপুর পীরগাছা উপজেলার পাওটানা এলাকার আব্দুল রহমান বাবলুর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার রাত আটটার দি‌কে পৌরসভার বাকরেরহাট বাজার থেকে মোটরসাইকেলযোগে আতিকুর রহমান রামদাস ধনিরাম এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন।  এ সময় চিলমারী থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাকে সামন থেকে ধাক্কা দিলে ট্রাকের নিচে পড়ে যান তি‌নি।  

এ সময় গুরুতর অবস্থায় তাকে উলিপুর স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নেওয়া হ‌লে কর্তব্যরত চি‌কিৎসক রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে রেফার ক‌রেন।  প‌রে রাত সা‌ড়ে ১১টার দি‌কে মারা যান তি‌নি।

নিহত আতিকুর রহমান উলিপু‌রের বি‌ভিন্ন বাজা‌রে পাইকা‌রি ওষুধ সরবরাহ কর‌তেন ব‌লে জানা গে‌ছে।

উলিপুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করে ঘাতক ট্রাকটিকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/জাআ

ট্রাকচাপাকুড়িগ্রামমৃত্যু

শেয়ার করুন: