টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে মা-ছেলের মৃত্যু, পরিবারের দাবি আত্মহত্যা

গাজীপুরের টঙ্গীতে ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি নিহত মা-ছেলে মরদেহ উদ্ধার করেছে। তবে নিহতের পরিবারের দাবি স্বামীর সাথে অভিমান করে শিশুসন্তানসহ ট্রেনের ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন মা।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রহিমা আক্তার পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন শনিবার দুপুরে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে মা জান্নাত (৩৫) ও ছেলে জুনায়েদ (২) এর মৃত্যু হয়। নিহতের স্বামীর সাথে রাতে ঝগড়া হয়েছিল।
শনিবার সকালে তাদের বাড়ি থেকে বের থেকে দেয়। পরে স্বামীর সাথে অভিমান করে সন্তানসহ মা ট্রেনে নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে নিহতের পরিবার। নিহত জান্নাত লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার হার্ট গ্রামের ইমাম হোসেনের মেয়ে, তারা টঙ্গীর তিস্তার গেট এলাকায় ভাড়া থাকতো।
নিহত মা-ছেলের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা হবে বলে তিনি জানান।
নিহত জান্নাতের নানা দেলোয়ার হোসেন দাবি করে বলেন, জান্নাতের স্বামীর সাথে শুক্রবার রাতে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জান্নাতকে তার স্বামী মারধর করেন। খবর পেয়ে আমরা জান্নাত আনতে যাই, কিন্তু আমাদের কাছে দেয় নাই। শনিবার সকালে জান্নাতকে সন্তানসহ ঘর থেকে বের করে দিয়ে স্বামী কাজে চলে যান। পরে জান্নাত সন্তানসহ ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন বলে তিনি জানান।
ভোরের আকাশ/আ.র